ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:৪১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ১০ মাসে সর্বনিম্ন প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা। গত ১০ মাসে করোনায় আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু এটি। গত বছরের ১৩ এপ্রিল একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

 

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৫৩ জনে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ১১৪ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪০৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২২জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।