ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:৪১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেসরকারি হাসপাতালে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যসচিব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসচিব বলেন, চমৎকার পরিবেশে টিকা দেয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি।

আবদুল মান্নান বলেন, টিকা নিতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই। পরের চালান যথাসময়ে আসবে।

-জেডসি