ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ৯:১৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সু চি’র রিমান্ডের সময় বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে। মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চির আইনজীবীর বরাত দিয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সু চির রিমান্ড শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আইনজীবী খিন মুং জ গণমাধ্যমকে জানান, রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।  

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ বেশকিছু নেতাকে গ্রেপ্তার করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। এরপর তার বিরুদ্ধে আনা হয় কয়েকটি অভিযোগ।  গত ৩ ফেব্রুয়ারি সু চির বিরুদ্ধে চার্জ গঠন করে মিয়ানমারের একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

পুলিশের দায়ের করা মামলায় বলা হয়েছে, রাজধানী নেপিদুতে সু চির বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে। এগুলো বিনা অনুমতিতে ও অবৈধভাবে আমদানি করা হয়েছে।

-জেডসি