চট্টগ্রামে স্কুলছাত্রীর বিষপানে আত্নহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৮:১১ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার
চট্টগ্রামে বিষপানে আত্মহত্যা করেছে নিশাত মজুমদার (১৫) নামে এক স্কুলছাত্রী। পড়ালেখা না করায় মা-বাবা বকাবকি করলে অভিমান করে সে বিষপানে আত্নহত্যা করে। নবম শ্রেণীর ছাত্রী নিশাতের বাড়ি সাতকানিয়ার রসুলবাঘ এলাকায়। সে ওই এলাকার আবুল বশরের মেয়ে।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতেই বিষপান করে সে।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘পড়ালেখা না করায় মা-বাবা তাকে বকা দিয়েছিল। তাতে ক্ষুব্ধ হয়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেকে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।
