ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ৬:৫৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে তাকে ধর্ষণ করার অভিযোগ করেছেন লিবারেল সাবেক স্টাফার ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ব্রিটানি হিগিনস (২৬)। খবর অস্ট্রেলিয়ার অনলাইন নিউজ ও বিবিসির।

ব্রিটানি হিগিনস দাবি করে বলেন, ২০১৯ সালে সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টসহ দেশজুড়ে তোলপাড় চলছে। এ অভিযোগ যেভাবে মোকাবিলা করা হয়েছে সে জন্য ব্রিটানি হিগিনসের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। কিন্তু জবাবে বিট্রানি হিগিনস এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অবশ্য প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ব্রিটানি হিগিনসের অভিযোগে তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেছে।

খবরে বলা হয়, ধর্ষণের শিকার হওয়ার পর ব্রিটানি চাকরি হারানোর ফলে এ বিষয়ে কোনো কথা বলেননি। এ বিষয়ে তিনি যখন সংশ্লিষ্টদের জানিয়েছেন তখন বস পর্যায়ের কারও কাছ থেকে তেমন কোনো সমর্থন পাননি।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিটানি এ নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। এর ফলে চারদিক হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

-জেডসি