ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৩৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বামী-সন্তানের সামনেই ধর্ষিত হলেন গৃহবধূ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১১ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০২:১২ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে স্বামী-সন্তানের সামনেই ধর্ষণ করা হয়েছে এক গৃহবধূকে (৩০)।

সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

মুজাফ্ফরনগরের গ্রামীন পুলিশের এসপি অজয় সাদেব বলেন, ঘটনার দিন নির্যাতিত নারী ও তার স্বামী সন্তানকে এক শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাচ্ছিল। সেসময় অস্ত্রধারী চারজন দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে এবং তাদের সন্তানকে হত্যা করার হুমকি দেখিয়ে সেই নারী ধর্ষণ করে।

স্থানীয় কিছু কৃষকের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরাধীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলেও তিনি জানান।