ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ৬:৫৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইজেরিয়ায় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

নাইজেরিয়ায় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ, নিহত ১

নাইজেরিয়ায় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ, নিহত ১

মধ্য নাইজেরিয়ায় আচমকাই স্কুলে ঢুকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন শিক্ষার্থীর। অপহরণ করা হয় কয়েকজন শিক্ষককেও‌।

সূত্র মতে, মঙ্গলবার গভীর রাতে নাইজের রাজ্যের কাগাড়া শহরে একটি সরকারি সায়েন্স কলেজে মিলিটারি পোশাক পড়ে আসা একদল বন্দুকধারী স্কুল থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। এরপরই অপহরণকারীরা ৫০০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে। বন্দুকধারীরা কোনো বড়সড় অপরাধচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।  

সরকারি এক কর্মকর্তা জানান, ঘটনার সময় কলেজের একজন কর্মী এবং কিছু ছাত্র পালাতে সক্ষম হন।

তিনি আরও জানান, স্কুলটিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে তার সঠিক হিসাব এখনই বলা সম্ভব হচ্ছে না।

ইতিমধ্যেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারীর নির্দেশে বিমানবাহিনীর সহায়তায় অপহরণ হওয়া ওই শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্ধারের জন্য অভিযানে নামানো হয়েছে সেনা। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের সবরকম ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। মুক্তিপণ, ধর্ষণের উদ্দেশ্যে এবং এলাকায় আতঙ্ক তৈরি করতে  দুষ্কৃতীরা অপহরণের পন্থা নিচ্ছে এবং তাদের টার্গেট হচ্ছে স্কুলগুলোই। গত বছর ডিসেম্বরে উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে কয়েকশো স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে জঙ্গি সংগঠন বোকো হারাম। সরকারি মধ্যস্থতায় অপহরণের দুই মাস পর মুক্তি পায় ছাত্ররা।