ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২:৫৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় একদিনে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ জন। এছাড়া এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৫৪০ জনের শরীরে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৫১ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।

শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৮২২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার ৭৭৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৩৩৪টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

তাদের ৪ জনের বয়স ৬০ বছরের বেশি এবং ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রাজশাহী বিভাগের এবং খুলনা ও বরিশাল বিভাগের ১ জন করে বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৮ হাজার ৪৫১ জনের মধ্যে ৬ হাজার ৩৮৮ জনই পুরুষ এবং ২ হাজার ৬৩ জন নারী।

তাদের মধ্যে ৪ হাজার ৭০৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ২ হাজার ৯২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯৫৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৪২৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৭৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৬৪ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৭ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এর মধ্যে ৪ হাজার ৭২৯ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৫৫৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪৮১ জন রাজশাহী বিভাগের, ৫৬২ জন খুলনা বিভাগের, ২৫৪ জন বরিশাল বিভাগের, ৩১১ জন সিলেট বিভাগের, ৩৬৩ জন রংপুর বিভাগের এবং ১৯৬ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৯তম অবস্থানে।

-জেডসি