ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২২:৩০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস পড়ে গেলে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছে। এ দুর্ঘটনায় ৩৯ জন প্রাণে বেঁচে গেছে।

বন্দাং উদ্ধার সংস্থার কর্মকর্তা মমাং ফাতমোনো বলেন, হতাহতদের মধ্যে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী রয়েছে। তারা বাসটিতে করে ভ্রমণে গিয়েছিল। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

খবরে বলা হয়, পশ্চিম জাভার সামদাং জেলায় বুধবার রাতে এ মর্মান্তিক বাস দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাণে বেঁচে যাওয়া আহতদের টেনে তুলতে ক্রেন ব্যবহার করে রাতভর কাজ করেছে। এ বাসে করে ভ্রমণ করার সময় বাসটি ২০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল।

কর্তৃপক্ষ জানায়, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে। বাসটি পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফিরছিল।


-জেডসি