দেশে করোনায় একদিনে মৃত্যু ১৩, শনাক্ত ১০৬৬
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার
দেশে করোনায় একদিনে মৃত্যু ১৩, শনাক্ত ১০৬৬
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৩ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬ জনের শরীরে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস নিয়ে সর্বশেষ এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
