ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২:৫৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৪ জনের শরীরে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো এক হাজার ১৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৭৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৭৯টি। এখন পর্যন্ত ৪২ লাখ ৪৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ০৯ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে নয়জন পুরুষ আর তিনজন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৫১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১১জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী সবাই ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু নেই। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৯তম অবস্থানে।

-জেডস