ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১:২২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংসদ অধিবেশন বসছে ১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৮ এপ্রিল বসছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে অধিবেশন শুরু হতে যাচ্ছে। সেদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার এ অধিবেশন ডেকেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

সংসদের একাদশ অধিবেশন গত ২ ফেব্রুয়ারি শেষ হয়। নিয়ম অনুযায়ী বছরের প্রথম ওই অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংবিধানের বিধান মতে সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে অধিবেশন ডাকতে হচ্ছে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপদফায় উল্লেখ আছে- ‘প্রথম সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।’

করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে এর আগের সংসদ অধিবেশনগুলো আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা করে আলাদা আলাদা দিকে সংসদ সদস্যদের অধিবেশনে আনা হয়। করোনাভাইরাস পরীক্ষা করে সবার অধিবেশনে অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

-জেডসি