ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২০:২৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাইডেন প্রশাসনের উদ্দেশ্যে কিমের বোনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন ইয়ো জং এ নিয়ে বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারিও দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার কোরিয়া নীতি নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই সতর্কবার্তা দিলেন ইয়ো জং।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে চলেছে বলে অভিযোগ করেছেন কিম ইয়ো জং।

তিনি এই যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা (বাইডেন প্রশাসন) যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই দুর্গন্ধ (গানপাউডারের) সৃষ্টি করা থেকে বিরত থাকুন।’

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন ইয়ো জং। তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের মার্চ বা সংকটের মার্চ বেছে নিতে চলেছে।’

-জেডসি