ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:২৬:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিচারকের যৌন হয়রানিতে চাকরি ছাড়লেন নারী জজ

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৪ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ১১:০০ এএম, ৪ আগস্ট ২০১৪ সোমবার

eve-teasing-force-rapeডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পুরুষ বিচারপতির দ্বারা  যৌন হয়রানির শিকার হয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ভারতের এক নারী বিচারপতি। মধ্যপ্রদেশ রাজ্যের উচ্চ আদালতের এক পুরুষ বিচারপতির হাতে হয়রানির শিকার হন বলে অভিযোগ এনেছেন ওই নারী বিচারপতি। এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অতিরিক্ত জেলা এবং দায়রা জজ হিসেবে দয়িত্ব পালন করছিলেন। গত কয়েক দিন আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের ওই বিচারপতি তার বাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে একটি হিন্দি সিনেমার আইটেম গানের সঙ্গে নাচার প্রস্তাব দেন। এত ভীষণ অপমানিত বোধ করেন ওই নারী জজ। কিন্তু তিনি সরাসরি বিচারপতিকে কিছুই বলেননি। ব্যক্তিগত কাজের দোহাই দিয়ে কৌশলে ওই অপমানজনক প্রস্তাব অগ্রাহ্য করেন। এতেই ক্ষেপে যান হাইকোর্টের ওই বিচারক। এরপর তিনি ওই নারীকে অপদস্থ করার জন্য অনেক চেষ্টা করেন। তিনি তার বিচারিক কাজেও খুঁত বের করার চেষ্টা চালান। কিন্তু তার কাজে কোনো ভুল ধরতে ব্যর্থ হওয়ার পর তিনি গত ১ আগস্ট তাকে গোয়ালিয়র থেকে মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত এলাকায় বদলির আদেশ দেন। তবে বছরের মাঝামাঝি সময় বদলি হলে তার মেয়ের পড়াশোনায় যথেষ্ট ক্ষতি হতে পারে। তখন তিনি তার বদলির আদেশ স্থগিত করার জন্য নিজে অফিসে আবেদন করেন। সেখানে তিনি উল্লেখ করেন, তাকে বছরের শুরুতে বদলি করা হলে তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তার আবেদন অগ্রাহ্য করা হলে তিনি বিচারকের দায়িত্ব থেকে ইস্তফা দেন। এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর ভারতের প্রধান বিচারপতি আরএম লোধা জানিয়েছেন, তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের অভিযুক্ত ওই আইনজীবীর বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছেন। তবে বিচারপতি লোধা বলছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কেউ তার কাছে অভিযোগ করেননি। এমনকি নারী বিচারপতি নিজেও তাকে কিছু জানাননি। তিনি যৌন হয়রানির এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। ০৪ .০৮.২০১৪