দেশে করোনায় প্রাণ গেলো আরও ২৬ জনের
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
দেশে করোনায় প্রাণ গেলো আরও ২৬ জনের
দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত একদিনে মৃত ১৬ জনকে নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮। এ ছাড়া নতুন করে শনাক্ত ১৮৬৮ জনকে নিয়ে করোনায় মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৯০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন আরও ১৫৭৭ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।
