ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৭:০০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৮

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের দুটি উপজেলায় সড়কে আলাদা দুটি দুর্ঘটনায় নারীসহ আটজন নিহত হয়েছেন। রবিবার সকালের দুটি দুর্ঘটনার একটি ঘটেছে মধুখালী উপজেলায়। নয়টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন।

অন্য দুর্ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলায়। সেখানে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুই শিক্ষার্থী।

মধুখালীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই ) মো. রাসেল। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ। আহত হয় মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।

মো. রাসেল আরও জানান, নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা সদরের বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। দুজনই বাইকের যাত্রী বলে জানা গেছে। নামপরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী বলে জানা গেছে। দুজনই বাইকের যাত্রী ছিলেন।

-জেডসি