ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৮:৩৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ৪ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৩ হাজার ৮৪৬ জনের আক্রান্ত হয়েছে। যা দেশটিতে প্রায় চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় প্রদেশটিতে ২৭ হাজার ১২৬ জনের কোভিড রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৯২ জনের। দেশের মোট আক্রান্তের ৬২ শতাংশই এই প্রদেশের।

রোববার স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪ কোটি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।

নতুন করে ৪৩ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হওয়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০ জনে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ১৯৭ জন মারা গেছেন। ফলে, দেশটির করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ৩০ হাজার ২৮৮ জন। যা দেশটির সুস্থতার হার ৯৬.১২ শতাংশ।

চলতি বছরের মার্চ থেকে ভারতে করোনার সংক্রমণ আবারও দ্রুত হারে বাড়তে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা বিবেচনায় দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-জেডসি