ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ০:০২:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৩০ জনের প্রাণহানি হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭২০ জনে। এছাড়া মৃত্যুর পাশাপাশি গত একদিনে কোভিড শনাক্তের সংখ্যাও বেড়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৮০৯ জন, যা সাত মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

সোমবার বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি নমুনা পরীক্ষায় দেশে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.১৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যে ৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। এদের মধ্যে ২০ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

-জেডসি