ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ০:০২:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানি এলিজাবেথের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সোমবার (২২ মার্চ) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বিবৃতি মাধ্যমে রানির শুভেচ্ছার কথা জানিয়েছে।

বাংলাদেশে গত ১৭ মার্চ থেকে জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হওয়া মুজিববর্ষ ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এ শুভেচ্ছাবার্তা পাঠালেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় রানি এলিজাবেথ তাকে উষ্ণ অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

ব্রিটেনের রানি বলেন, ‘আপনাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ দিন উপলক্ষে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

‘আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের ভিত্তি এখনও পঞ্চাশ বছর আগের মতো গুরুত্বপূর্ণ। একটি কঠিন বছর কাটিয়েছি আমরা। আশা করি আমরা বিশ্বব্যাপী স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। ভবিষ্যতে আরও ভাল সময়ের প্রত্যাশায় আছি।’

-জেডসি