কুমিল্লার লাকসামে পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৩:১৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার
কুমিল্লা জেলার লাকসামে পুকুরে ডুবে চার বছর বয়সী দুই যমজ বোন মারা গেছে। তারা লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, দুই বোন পুকুরের ঘাটে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের আকস্মিক মৃত্যুতে সারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
