ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৬:৩১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে ব্রাজিলে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। দেশটিতে বুধবার পর্যন্ত কোভিড-১৯ রোগে মোট ৩ লাখ ৬৮৫ জন প্রাণ হারিয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড খালি নেই। তাই তারা আর কোনো রোগী ভর্তি নিতে পারছে না।

প্রতিদিনের হিসাবে ব্রাজিলে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারাচ্ছে। এ বছরের শুরু থেকে তা তিন গুণ বেড়ে গেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২ হাজার ২৭৩ জনের করোনায় মৃত্যু হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন, তিনি মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সঙ্কট বিষয়ক একটি কমিটি গঠন করেন।

-জেডসি