চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার
চুয়াডাঙ্গা জেলার জালশুকা গ্রামে আজ ভোরে সাপের কামড়ে এক নারী মারা গেছেন। মৃত সুন্দরী খাতুন (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত এলাহী বক্স মন্ডলের স্ত্রী।
জানা যায়, আজ ভোরে সুন্দরী খাতুন নামাজ পড়ার জন্য ঘরের বাইরে ওযু করতে আসেন। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোঘণা করেন।
