ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৪:৩৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ তিন হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮১০ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৩৫ লাখ নয় হাজার ২২০ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ১৪ হাজার ২৬৮ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি নয় লাখ ৬৯ হাজার ২৪৭ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন। মারা গেছেন এক লাখ ৬২ হাজার ১৪৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ৯০ হাজার ৮২৯ জন।

শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ৪৫ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৪ হাজার ৯৫৬ জন। আর সুস্থ হয়েছেন ২৯ লাখ ৮১০ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৮ হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ২৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪৬ হাজার ৪০৮ জন। এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

দেশের স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও পাঁচ হাজার ১৮১ জন। যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৪৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-জেডসি