ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৪:৩১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফাইজারের টিকা ‘শিশুদের জন্য শতভাগ কার্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য এই টিকা নিরাপদ বলে জানানো হয়েছে। এতে বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে, ফাইজারের টিকা শিশুদের জন্যও কার্যকরী বলে ঘোষণা এলো। শিগগিরই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে এর অনুমোদন মিলেবে বলে আশা প্রতিষ্ঠানটির। তৃতীয় ধাপের ট্রায়াল শেষে এ কথা জানিয়েছে ফাইজার-বায়োএনটেক।

কর্তৃপক্ষের আশা, ২০২২ সালের মধ্যে শিশুদেরও দেয়া যাবে তাদের ভ্যাকসিন। এর আগে আরেক মার্কিন প্রতিষ্ঠান মডার্না এই ধরনের একটি পরীক্ষা শুরু করে। বর্তমানে মডার্নার ডোজটি ১৮ বছরের বেশি বয়সীদের দেয়া হচ্ছে।

-জেডসি