ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৫:৩৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৯৪ স্বেচ্ছাসেবীর দেহে করোনার ইরানি টিকা প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ পার্স’ ৯৪ জন স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়েছে। এই টিকার গবেষণা বিভাগের প্রধান সাঈদ কালান্তারি এ খবর জানিয়ে বলেছেন, এখন পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের শরীরে এমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি যার কারণে এটির প্রয়োগ স্থগিত বা এতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়।

তিনি জানান, এখন পর্যন্ত যে ৯৪ জন এই টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে ১৮ জনকে টিকার দ্বিতীয় ডোজও দেয়া হয়েছে।

ইরানি টিকা আবিষ্কারক টিমের প্রধান গবেষক আরো বলেন, প্রমাণিত হয়েছে যে ইরানি টিকা কোভ পার্সের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই; এমনকি যারা এটি গ্রহণ করেছেন তারা জ্বর আসা বা শরীরে কাঁপুনি ওঠার মতো সমস্যায়ও ভোগেননি।

সাঈদ কালান্তারি জানান, মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ পূর্ণ করার জন্য ‌মোট ‌১৩৩ জনের দেহে এটি প্রয়োগ করতে হবে যা আগামী সপ্তাহ নাগাদ সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। এরপর এর পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরো ৩৫ দিন সময় প্রয়োজন হবে। কাজেই আগামী মাসের শেষ নাগাদ এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে ইরানের ওষুধ নির্মাণকারী সংস্থা ‘রাজি’ করোনাভাইরাসের এই টিকার গবেষণা ও উদ্ভাবন করেছে। সূত্র : পার্সটুডে


-জেডসি