ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২১:৪৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাস্থ্য অধিদপ্তরের নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহাপরিচালকের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ডা. নাসিমা সুলতানা নিজেই তার কোভিড সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুক স্ট্যাটাসে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা লিখেছেন, বিরতিহীনভাবে টানা ৩৬৫দিন অফিস করার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম।

এসময় তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরও।

-জেডসি