অরুন্ধতীর কাছে কৈফিয়ত!
প্রকাশিত : ১০:২৯ এএম, ৩ আগস্ট ২০১৪ রবিবার | আপডেট: ১০:৩২ এএম, ৩ আগস্ট ২০১৪ রবিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ফেঁসে যেতে পারেন ভারতের লেখক অরুন্ধতী রায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর ‘বর্ণবাদী মনোভাব’-এর সমালোচনা করায় তার কাছে কৈফিয়ত চাওয়া হতে পারে।
বুকার পুরস্কারজয়ী অরুন্ধতী রায় দুই সপ্তাহ আগে কেরালা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় মহাত্মা গান্ধীর সমালোচনা করে বলেন, মানুষ সাধারণভাবে মহাত্মা গান্ধীকে যেমনটি জানেন, সেটি মিথ্যা। তাই তাঁর নামে নামকরণ করা প্রতিষ্ঠানগুলোর নতুন নামকরণ করা দরকার।
৩.০৮.২০১৪ 