ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২০:১৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বাংলা নববর্ষ-১৪২৮ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এ্যাড. মো. আবু তৈয়বের কাছে পৌঁছানো হয় ওই শুভেচ্ছা বার্তা।


-জেডসি