ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২০:১৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

জন কেরিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  ছবি: সংগৃহীত

জন কেরিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক দূত জন কেরি এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে তার এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। জন কেরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৬ সালের ২৩ আগস্ট এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, জন কেরি ঢাকা সফরে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলাপ করবেন। তিনি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।ৃ