দীপাবলির শুভেচ্ছা জানালেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪০ এএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার
সবাইকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সকালেই তিনি টুইটারের তার শুভেচ্ছা বার্তা পোস্ট করেন।
আজ দীপাবলি। একাধিক দীপের সমাহারের উৎসব দীপাবলি। বাংলায় দীপাবলি হিসেবে পালন করা হলেও অবাঙালিরা এই পুজোর মধ্যে দিয়ে নতুন বছর শুরু করেন। এদিন লক্ষ্মী-গণেশ পুজোও করা হয়।
বাংলার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা হিন্দি এবং ইংরেজিতেও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন।
