ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২৩:৫৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালো ১০১ জন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালো ১০১ জন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালো ১০১ জন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রথমবারের মতো ১০০ ছাড়িয়েছে। ১০১ জনের মৃত্যু হয়েছে এ সময়ের মধ্যে।  আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় মোট করোনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জনের। গতকাল বৃহস্পতিবার ছিল ৪ হাজার ১৯২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১০১ জনে মৃত্যু নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু ১০ হাজার ১৮২ জন।

প্রসঙ্গত, উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।