ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:১০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আরডার্ন হবেন নিউ জিল্যান্ডে সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪০ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৫৪ এএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

জাসিনদা আরডার্ন

জাসিনদা আরডার্ন

নিউ জিল্যান্ডে সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী হচ্ছেন জাসিনদা আরডার্ন। নিউ জিল্যান্ডে লেবার পার্টির নেতৃত্বে মধ্য-বাম সরকার গঠিত হচ্ছে। আর লেবার পার্টির নেতা জাসিনদা আরডার্ন হতে যাচ্ছেন সে দেশের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী। গত তিন মাস ধরে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম নারী নেত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করে আসছেন তিনি।

বিবিসি জানিয়েছে, আরডার্নের সঙ্গে সরকার গঠনে রাজি হয়েছে নিউ জিল্যান্ড ফার্স্ট পার্টি। এর ফলে ১৮৫৬ সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হবেন ৩৭ বছরের আরডার্ন। এর মধ্য দিয়ে অবসান ঘটতে চলেছে ন্যাশনাল পার্টির এক দশকব্যাপী শাসনের।

ইতোমধ্যে নানা ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে প্রমাণ করেছেন জাসিনদা। তবে তার জন্য সামনে আরও নতুন বড় চ্যালেঞ্জ আসছে। এর মধ্যে সবচেয়ে প্রথম কাজটি হবে নিউজিল্যান্ডবাসী যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেননি, তাদের এটি বোঝানো যে তিনি যোগ্যতম নেতা।