ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৬:৩৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসরাইলে অনুদান বন্ধের হুমকি দিলেন মার্কিন কংগ্রেসওম্যান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা না থামালে ইসরাইলের অনুদান বন্ধ করার আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসওম্যান বেটি ম্যাককুলাম। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের এ নেত্রী দীর্ঘ দিন ধরেই ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সরব।

পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে মার্কিন পার্লামেন্টে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিল উত্থাপনেরও ঘোষণা দিয়েছেন ম্যাককুলাম।

এ নেত্রী বলেন, সময় এসেছে ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে কথা বলার, তাদের রুখে দাঁড়াবার। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইসরাইলকে দেয়া মার্কিন অনুদান বন্ধ করে দেয়ার সুপারিশ করেন।

তিনি বলেন, মার্কিন জনগণের টেক্সের টাকা দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে দিতে পারি না ইসরাইলকে। তাই তাদের অনুদান দেয়ার আগে শর্তারোপ করতে হবে। সূত্র : আরব নিউজ

-জেডসি