লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ১০:৩০ এএম, ৫ আগস্ট ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১০:৩১ এএম, ৫ আগস্ট ২০১৪ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর লৌহজং চ্যানেলে মর্মান্তিক লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
২৫০ যাত্রী নিয়ে কাওরাকান্দি থেকে মাওয়াগামী এমভি পিনাক-৬ লঞ্চটি সোমবার সকালে পদ্মার লৌহজং চ্যানেলে ডুবে যায়।
এর আগে গতকাল সোমবার শেখ হাসিনা যাত্রীবাহী লঞ্চটি উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দেন।
তিনি এ লক্ষ্যে অবিলম্বে কাজ শুরুর জন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, কোস্টগার্ড, ফায়ারবিগ্রেড এবং বিআইডব্লিউটিএ’কে নির্দেশের পাশাপাশি উদ্ধার তৎপরতা পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন।
০৫.০৮.২০১৪ 