ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৭:৩৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা টিকার প্রথম ডোজ কাল থেকে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ থাকবে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তনের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

আর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহেই করোনাভাইরাসের ২১ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট।

ভারত টিকা রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশে টিকার মজুদ কমে আসছে।

-জেডসি