ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:১৪:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৫ আগস্ট ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১১:০১ এএম, ৫ আগস্ট ২০১৪ মঙ্গলবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এবছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সরকারিভাবে পালিত হচ্ছে।এ বছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন পাবার।”১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।এ লক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন যৌথভাবে স্পতাহতি পালনের উদ্যোগ নিয়েছে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে সপ্তাহটির উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার  সচিবালয়ে  স্বাস্থ্য  ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মাতৃদুগ্ধ সপ্তাহ পালন কর্মসূচি সম্পর্কে একথা জানান। তিনি আরো জানান, শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং প্রায় ২০ শতাংশ শিশু মৃত্যুরোধে শিশুকে জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো অত্যাবশ্যক। জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ৬ মাস পর থেকে সঠিক পরিপূরক খাবার দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালি, ১২ হাজার ৫০০ কমিনিউটি হাসপাতালে বিশেষ আলোচনা, মায়ের দুধ খাওয়ানো, পারিবারিক খাবার, মায়ের পুষ্টি বিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মায়েদের প্রশিক্ষণ দেয়া, টেলিভিশনে এ সংক্রান্ত সম্প্রচার। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বুধবার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হবে। ০৫.০৮.২০১৪