ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৪:৩৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার, আক্রান্ত ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা বিশ্ব। কয়েকটি দেশে করোনার প্রকোপে আবারও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। গত একদিনে বিশ্বে নতুন করে ৯ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ২২ হাজার ছাড়িয়েছে।

গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২৭ হাজার ৩৪৯ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৭ লাখে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ এপ্রিল) সকালের তথ্য মতে, করোনায় মারা গেছেন ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন। মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৮৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৯২৫ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।


-জেডসি