ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২:৫৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৩১ লাখ ৬৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখ মানুষের। একদিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জনের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৬৮৯ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন।

-জেডসি