ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২:৫৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জার্মানির হাসপাতাল থেকে ৪ মৃতদেহ উদ্ধার, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জার্মানির রাজধানী বার্লিনের একটা হাসপাতাল সন্দেহজনক হামলায় চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৫১ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের হত্যার কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

রয়টার্সের খবরে বলা হয়, হাসপাতাল থেকে চার জনের মৃতদেহ এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করা হয়েছে। বার্লিনের ওই হাসপাতালের নাম ওবেরলিন ক্লিনিক। এটি একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা এবং ৩০০ কর্মী রয়েছেন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, এসব মৃত্যু ‘সহিংসতার ফলাফল’ এবং এর জন্য ৫১ বছর বয়সী ওই নারীকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে। মৃতরা হাসপাতালের চিকিৎসাধীন রোগী ছিলেন কি না তা নিশ্চিত নয়। হত্যার রহস্যও এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

-জেডসি