ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২০:৫৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৩:২৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

শীলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যানসারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডন নিয়ে আসার পর সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এই হাসপাতালেই তিনি সোমবার মারা যান।

মৃত্যুকালে তার পাশে উপস্থিত ছিলেন স্বামী সৈয়দ আশরাফুল ইসলাম ও একমাত্র মেয়ে রিমা আশরাফ। শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন তিনি। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন। তার মেয়ে রিমা আশরাফ লন্ডনে বসবাস করেন।