ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:২২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুর : খাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

চাঁদপুর সদর উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আরাজি বালিয়া এলাকার রাজার খাল থেকে এ মরদেহ উদ্ধার করে পুরান বাজার ফাঁড়ি পুলিশ।

স্থানীয়রা জানান, বিকেলে ওই খালে তরুণীর গলাকাটা মরদেহ ভেসে উঠতে দেখে চাঁদপুর মডেল থানা পুলিশকে জানানো হয়। পরে ফাঁড়ির পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ওই তরুণী স্থানীয় কারও পরিচিত নন।

পুরান বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার ময়না-তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।