বিশ্বে করোনায় আরও সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৬ এএম, ৫ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১৩ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ৭ লাখ ৭৬ হাজারে।
এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৫০ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ৪১ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।
বুধবার (৫ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৬৪৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ লাখ ৪১ হাজার ২৪ জনে।
এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ৮১৯ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯২ হাজার ৪০৯ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। একদিন আগেই মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়ানো এই দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন।
-জেডসি
