নারী ও শিশু উন্নয়নে সরকারের প্রশংসা করেছে ইরানী পার্লামেন্ট সদস্যরা
প্রকাশিত : ০৭:১০ এএম, ৬ আগস্ট ২০১৪ বুধবার | আপডেট: ০৭:১২ এএম, ৬ আগস্ট ২০১৪ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:বাংলাদেশে নারী ও শিশু উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেছে সফররত ইরানী পার্লামেন্ট সদস্যরা।
ইরানী পার্লামেন্ট সদস্যরা আজ মহিলা ও শিশু বিষযক প্রতিমন্ত্রী মেহের আফরোজ-এর সাথে সাক্ষাৎ ও মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে এ প্রশংসা করেন।
ইরানের সংসদের উইমেন এন্ড ফেমিলি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ফাতেমা রাহবার-এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- নায়েরেহ্ মিরগালু বায়াত, সাকিনেহ্্ ওমরানি, হামিদরেজা সোলতানপুর ও জালাল আবুল হাসানি।
মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময়কালে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা মতবিনিময়কালে বলেন, ইসলামী রাষ্ট্র হওয়ার কারনে ইরানে নারীর প্রতি সহিংসতা অনেক কম। এরপরও যা কিছু ঘটে তার বিচার ইসলামী আইন অনুযায়ী করা হয়ে থাকে।
তারা বলেন, ইসলামই নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।
পরে প্রতিনিধি দল ঢাকা মেডিকেলে স্থাপিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের নকশীকাঁথা ও কাটিং প্রশিক্ষণ পরিদর্শন করেন।
এ সময় তারা বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার অত্যন্ত ব্যায়বহুল একটি কাজ এবং বাংলাদেশ তা দক্ষতার সাথে সম্পাদন করছে যা অত্যান্ত প্রশংসনীয়।
০৬.০৮.২০১৪ 