ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২১:৩৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সস্ত্রীক পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পবিত্র ওমরাহ পালন করার পর সস্ত্রীক মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার সৌদি নিরাপত্তাকর্মীদের বিশেষ নিরাপত্তায় তিনি ও তার স্ত্রী ওমরাহ পালন করেন। এ সময় তিনি সস্ত্রীক হাজরে আসওয়াদ পাথর চুম্বন করেন এবং কাবা ঘরের ভেতের প্রবেশ করেন।

সংবাদমাধ্যম আবর নিউজের খবরে জানা যায়, ওমরাহ পালনের আগে মদিনা সফর করে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন তিনি। এসময় তিনি মসজিদে নববিতে নামাজ আদায় করেন ও ইফতার করেন।

এছাড়াও মক্কায় এসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সাম্প্রতি মুসলিম বিশ্বের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।

-জেডসি