ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৯:৪৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গঙ্গার তীরে হাজার হাজার দেহ, ভয়ঙ্কর ছবি উত্তরপ্রদেশজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

গঙ্গার তীরে হাজার হাজার দেহ, ভয়ঙ্কর ছবি উত্তরপ্রদেশজুড়ে

গঙ্গার তীরে হাজার হাজার দেহ, ভয়ঙ্কর ছবি উত্তরপ্রদেশজুড়ে

গত কয়েক দিন ধরে ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে নদীতে ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। এমন ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কোভিডে আক্রান্তদের মৃতদের দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। 

সম্প্রতি জানা গেছে, উত্তরপ্রদেশের ২৭ জেলায় গঙ্গার তীরে কবর দেওয়া হয়েছে অসংখ্য মৃতদেহ। গঙ্গার ১১৪০ কিলোমিটার যাত্রাপথে নদীর তীরে ২ হাজারের বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে বলে খবর।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে খবর, উত্তরপ্রদেশের বিজনৌর, মেরঠ, মুজফ্ফরনগর, বুলন্দশহর, হাপুর, আলিগড়, বদায়ুঁ, শাহজাহানপুর, কনৌজ, কানপুর, উন্নাও, রায়বরেলী, ফতেপুর, প্রয়াগরাজ, প্রতাপগর, মির্জাপুর, বারাণসী, গাজিপুর, বালিয়া প্রভৃতি জেলায় এই ছবি দেখা গিয়েছে। তার মধ্যে কানপুর, কনৌজ, উন্নাও, গাজিপুর ও বালিয়ার অবস্থা সবথেকে খারাপ।

কনৌজের মহাদেবী গঙ্গাঘাটের কাছে ৩৫০-র বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এই ঘাটের কর্মরত রাজনারায়ণ পাণ্ডে নামের এক ব্যক্তি বলেন, বার বার মৃতদেহগুলি মাটি চাপা দেওয়া হচ্ছে। কিন্তু গঙ্গার জলস্তর বাড়লে মাটি সরে যাচ্ছে। ফলে অনেক সময় মৃতদেহ নদীতে ভেসে যাচ্ছে।

কানপুরের শেরেশ্বর ঘাটের কাছে একই ছবি। যে দিকে চোখ পড়ছে সে দিকেই মৃতদেহ। স্থানীয়রা বলছেন, ৪০০-র বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে সেখানে। মাটি সরে গিয়ে কিছু মৃতদেহ বেরিয়ে পড়ছে। তার উপর চিল, শকুন গিয়ে বসছে। এর থেকে সংক্রমণ ও দূষণ দুইই ছড়াতে পরে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।