স্থায়ীভাবে গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি সুলতানা কামালের
প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৫ পিএম, ৭ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী ভাবে গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
বৃহস্পতিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে কয়েকটি মানবাধিকার সংগঠনের যৌথ মানববন্ধনে তিনি একথা বলেন। সুলতানা কামাল বলেন, গাজায় যে ইসরাইলী গণহত্যা ঘটছে তা চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে।
এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন নিজ নিজ অবস্থান থেকে গাজায় ইসরাইলের বর্বরতা বন্ধ করার জন্য সর্বাত্বক ভূমিকা গ্রহণ করতে হবে।
০৭.০৮.২০১৪ 