ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৭:৪৭:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় একদিনে ১২ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২২ মে ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। সংক্রমণের তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়িত।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ৩৮৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৫৭ হাজার ১০৫ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৬ লাখ ১৪ হাজার ৩৩০ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ২৭২ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ লাখ ১৪ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ কোটি ৬৪ লাখ। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৪০৮ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৫২৭ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৮১ হাজার ৩৫১ জন, রাশিয়ায় ৪৯ লাখ ৮৩ হাজার ৮৪৫ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৫৭ হাজার ৯২৩ জন, ইতালিতে ৪১ লাখ ৮৩ হাজার ৪৭৬ জন, তুরস্কে ৫১ লাখ ৬৯ হাজার ৯৫১ জন, স্পেনে ৩৬ লাখ ৩৬ হাজার ৪৫৩ জন, জার্মানিতে ৩৬ লাখ ৪৬ হাজার ৬০০ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৯০ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

-জেডসি