করোনায় আরো ৩৮ মৃত্যু, শনাক্ত ১০২৮
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২২ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে। এ সময় নতুন করে কোভিডে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে।
আজ শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
-জেডসি
