ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৬:০১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে কয়েকদফা ভূকম্পন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৩ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কয়েক দফা ভূমিকম্প ও আফটার শকে কেঁপে উঠেছে চীনের ইউনান ও কিংহায় প্রদেশ। এতে অন্তত তিনজন নিহত ও ৩৩ জন  আহত হয়েছেন। চীনের এ দুই প্রদেশই ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলে পরিচিত।  

রিখটার স্কেলে ৬.৪ মাত্রার প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানে ইউনানে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার কিছু আগে। এরপর সেখানে অন্তত দুটি আফটারশক অনুভূত হয়েছে।

এতে সেখানে অন্তত তিনজন নিহত হন ও ২৮ জন আহত হন। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১৯২টি ঘর ভেঙে পড়েছে। পার্বত্য এই অঞ্চলের প্রায় ২০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।   

এর কয়েকঘণ্টা পরই ইউনান  থেকে ১২০০ কিলোমিটার দূরে কিংহায় প্রদেশ কেঁপে ওঠে ৭.৪ মাত্রার ভূমিকম্পে। এতে অন্তত দুটি ব্রিজ ধসে পড়েছে ও একটি মহাসড়কের দুটি অংশ বড় ধরনের ক্ষতি হয়েছে।  

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ভূমিকম্পের কারণে ঘরের সিলিং ফ্যানগুলো দুলছে ও তাক থেকে ফুলদানি পড়ে যাচ্ছে। এছাড়া আতঙ্কিত মানুষজনকে ছোটাছুটিও করতে দেখা যায় ভিডিওতে।  

চীনের প্রতিনিয়তই ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে এর পার্বত্যঅঞ্চলে। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার ও মানুষ নিহত হয়।  

-জেডসি