ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৬:১০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় আরও ৩৫১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন আবারও বইছে ‘স্বস্তির সুবাতাস’। আগেরদিন প্রায় সাড়ে চার হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু মঙ্গলবার নেমে এসেছে সাড়ে তিন হাজারে। এক সময় চার লাখের ওপরে থাকা দৈনিক সংক্রমণও কমতে কমতে নেমেছে দুই লাখের নিচে।

মঙ্গলবার (২৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। যা সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৫ লাখের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৬০ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।


-জেডসি